ডেস্ক নিউজ : সাবেক প্রধান বিচারপতি ও সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে রোববার ইমরুল হাসান নামে এক আইনজীবী এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশের জন্য রেখেছেন।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জাল-জালিয়াতির অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার বাদী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৬