বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বাঁচলেন না টাঙ্গাইলের গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমনও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন (২২) নামে আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। 

ইমন টাঙ্গাইলের মির্জাপুর এলাকায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন।

তার বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। আহতাবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন।

তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন ইমন। তিনি কলেজে ভর্তিচ্ছু ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit