শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে, দ্রুত বিচার হবে : তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।’

রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।’

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit