বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম

গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজার আজ-জাওয়াইদার একটি গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে একই পরিবারের ১৫ জনসহ মোট ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল। ওই গুদামে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। কিন্তু সেটি ইসরায়েলের নির্মম হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

গাজার বেসামরিক প্রতিনিধি মোহাম্মদ বাসাল জানিয়েছেন, নিহত ১৫ জন আল-ইজলাহ পরিবারের সদস্য। এই ভয়াবহ হামলায় পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেছে।

আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানিয়েছেন, গুদামে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে সেখানে থাকা শিশুরাও ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলটি নুসেইরাত শরণার্থী ক্যাম্পের কাছাকাছি অবস্থিত ছিল। হামলার পর গুদামে আগুন ধরে যায়, আর নিহতদের মরদেহ উদ্ধার করে আল-আকসা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

স্টকহোমে বসবাসরত আল-ইজলাহ পরিবার জানান, ইসরায়েলি হামলায় তার পরিবারের সদস্য সামি, তার স্ত্রী ও সন্তানসহ সবাই প্রাণ হারিয়েছে। সামি গাজায় হিমায়িত মাংসের ব্যবসা করতেন এবং বিভিন্ন দাতব্য কাজে যুক্ত ছিলেন।

গাজায় দখলদার ইসরায়েলি সেনারা দীর্ঘ ১০ মাস ধরে প্রতিদিনের বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে লাখো মানুষ, এবং প্রায় সব বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু এসবের পরও গাজায় ইসরায়েলের হামলা থামছে না।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit