বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মিথিলা কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় মিথিলাকে আগস্ট মাসের মধ্যে তার বর্তমান দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেয়। মিথিলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের পরিচালক ও কাউন্সিলর হিসেবে চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত ছিলেন। 

সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক হিসেবে কাজ করেছেন মিথিলা ফারজানা। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। একাত্তর টেলিভিশনে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত ছিলেন। ‘একাত্তর জার্নাল’-এর সঞ্চালনা করেছেন তিনি। 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন মিথিলা ফারজানা।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit