শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

জয় দিয়ে মৌসুম শুরু বার্সেলোনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে শনিবার (১৭ আগস্ট) রাতে প্রথমার্ধে হুগো দুরোর গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিরতির আগেই গোল করে দলকে সমতায় ফেরান লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী তারকা। সেই সঙ্গে নিশ্চিত করেন দলের জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করে যায় ভ্যালেন্সিয়ার রক্ষণে। তবে সেই আক্রমণে ছিলো না পরিষ্কার কোনো সুযোগ। বিপরীতে প্রথম অন টার্গেট শট নেয় ভ্যালেন্সিয়া।

ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় ভালেন্সিয়া। তবে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড করতে পারেননি রাফা মির। ১৯তম মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। একটু পর বার্সেলোনাকে বাঁচান মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

আক্রমন-প্রতি আক্রমণের ম্যাচে অবশেষে বিরতির খানিক আগে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৪৪তম মিনিটে লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।

গোল খেয়ে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বার্সেলোনা। তারা নিজেদের খেলার ধার বজায় রাখে। তাতে বিরতির যোগ করা সময়েই সমতায় টানে কাতালানরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আলেসান্দ্রো বাল্ডের ক্রসে লামিনে ইয়ামালের ভলি পেয়ে স্লাইডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে কাজে লাগাতে পারেননি কেউ।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit