বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

খুবির প্রধান ফটকের নাম ‘মীর মুগ্ধ তোরণ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফাটকের নামকরণ ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। 

শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহিদ মীর মুগ্ধ তোরণ লেখা প্যানা টানিয়ে দেওয়া হয়েছে।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. মো. নুরুন্নবী, প্রফেসর শেখ মাহামুদুল হাসান, প্রফেসর ড মো. নুর আলম, প্রফেসর শরীফ মো. থান আবুল ফজল, ইমতিয়াজ মাশরুর প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন থেকে সম্প্রতি স্নাতক পাশ করা শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এ নামকরণ করা হয়। 

মাহফুজুর রহমান মুগ্ধের বাড়ি ঢাকার উত্তরায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপর তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসে (বিইউপি) মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। 

 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit