শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

মো:  সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি :  নওগাঁয় লিল্ ফুকারা-ই- ওয়াল মাসাকীন এর উদ্যোগে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) বিকেল ৫ টায় নওগাঁ সদর উপজেলার নামাজগড় হাজীপাড়ায় সুবিধা বঞ্চিত ১০ পরিবারে ১০টি সেলায় মেশিন প্রদান করা হয়েছে।

উক্ত সেলায় মেশিন বিতরন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাওঃ ক্বারী আবু দাউদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নামাজগড় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ পিএম আদম আলী। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জজকোর্ট এর আইনজীবী ও উক্ত সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ আব্দুর রহিম, ফতেপুর স্কুল শিক্ষক মেহেদী হাসান, সংগঠনের সহ সভাপতি মানিক হোসেন।
সংগঠনের নির্বাহী সদস্য রেজওয়ান হোসাইন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী মাহমুদুল হক, সানলাইট স্কুল পরিচালক আব্দুর রহিম স্বজল প্রমূখ। উল্লেখ্য যে, ইতিপূর্বে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে সেলায় মেশিন, টিন ক্রয়, চিকিৎসা, কন্যাদায়গ্রস্থদের সহায়তা, গ্যাসের চুলা  ইত্যাদি প্রায় ৩ শতাধিক পরিবারে ৩২০০০০ টাকা সহযোগিতা করা হয় সংগঠনটি থেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit