শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

মানবাধিকার সুরক্ষায় সরকারকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। 

শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। 

ফারহান হক বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহায়তার বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন। এর আওতায় জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন অন্তর্র্বর্তী সরকারকে সহায়তা করবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে তদন্তে সহায়তার ক্ষেত্র ও পদ্ধতির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে একটি বিশেষজ্ঞ দল ঢাকা সফর করবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ। এ জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের বরাত দিয়ে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই দিনই ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন ভলকার তুর্ক। 

দেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করায় ভলকার তুর্ক এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ড. ইউনূস ধন্যবাদ জানান।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit