সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় চবির  চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল তিনটায় চট্টগ্রামের চকবাজারস্থ বিসিএস হেল্পলাইনে প্রাক্তন এবং বর্তমান সদস্যদের উপস্থিতিতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি মোহাম্মদ সায়েদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান গণি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন ফোরামের সদস্য মোহাম্মদ ফোরকান এবং দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো. রিয়াদ। চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরাম এর জন্য প্রার্থনা করা হয়। এতে বক্তব্য রাখেন ফোরামের বর্তমান সদস্য তৌহিদুল ইসলাম ফয়সাল, জুনায়েদ খান রাহাত, রবিউল হাসান শাফি ও মঈন উদ্দিন চিশতী।

প্রাক্তনদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ আহমেদ, সাইদুর রহমান মিন্টু, হোসাইন আকতার রাফি, আবু সাদাত মোহাম্মদ সায়েম, এডভোকেট কেএম সাইফুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম খলিল, সরওয়ার কামাল টারজান, হুমায়ুন কবির ও ফয়সাল নাসের। এছাড়াও প্রাক্তনদের মধ্যে উপস্থিত ছিলেন যায়েদ ইকবাল মার্শাল, মামুন উর রশিদ মামুন, প্রমুখ।

দোয়া মাহফিল শেষে ফোরামের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বর্তমান এবং প্রাক্তন সদস্যদের মধ্যে মতবিনিময় হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু সালেহ, হাসনাত ফাহিম, হাসনাত হাসান রাহাত, তারিকুল ইসলাম রাহাত, মিনহাজ উদ্দিন, আবিদুল ইসলাম (রাজ), তৌসিফ নূর জয়, ইয়াহিয়া হাসান মাসুম, প্রমুখ।

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit