শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে যা বললেন নাহিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন অস্বীকার করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, তাদের রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

এর আগে দ্রুত সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার (১৬ আগস্ট) এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রয়টার্স সূত্রে খবরটি দেশের কম-বেশি সব গণমাধ্যমগুলোতে প্রকাশ পায়। 

সমন্বয়ক নাহিদ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, জনগণের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চাই। এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। 

তিনি লেখেন, ছাত্র-জনতা অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় সামাজিক-রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে।

নাহিদ আরও লেখেন, রাজনৈতিক দল গঠন আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ না। এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশগঠন-সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে কাজ করবে।

এই সমন্বয়ক লেখেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার অংশ ছিল। সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ২১ জন সদস্য রয়েছেন।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit