শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন।

ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে এই হামলা হয়। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়।

আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। 

এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে ২ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপের এই শাখাটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হলে এরা শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit