শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সন্তানরা প্রতিশ্রুতি দিলেন মায়ের সেবা যত্ন করার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাহানারা বেগম (৭০) এক মাকে সন্তানরা ভরনপোষণ দেওয়াসহ সব ধরণের যত্নআতি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মায়ের উপর অন্যায় অত্যাচারের অভিযোগ উঠলে সেনাবাহিনী সন্তানদেরকে ডেকে এনে এ প্রতিশ্রুতি আদায় করেন। সন্তানদেরকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।  খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার গোর্কণঘাট এলাকায় প্রয়াত হাজী মো. আবদু মিয়ার স্ত্রীকে তার সন্তানেরা সেবা যত্ন করেন না বলে অভিযোগ উঠে। এমনকি তার উপর মানসিক ও শারিরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। সম্পত্তির জন্য তারা এমনটা করছেন বলে স্থানীয়ভাবে জানা যায়। 
খবর পেয়ে শুক্রবার সকালে জাহানারা বেগমকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ বীর। এই সময় আটক করে নিয়ে আসা হয় তার আট সন্তানকে। ওই নারী নয় ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। সেনাবাহিনীর কাছে নিজেদের দোষ স্বীকার করে মায়ের কাছে ক্ষমা চান ওই সন্তানেরা। পরে ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক আহমেদ মুচলেকা দিয়ে তাদেরকে ছাগিয়ে আনেন। ফারুক আহমেদ জানান, সম্পত্তি নিয়ে ওই পরিবারের মধ্যে ঝামেলা আছে। যতটুকু জানি এক সন্তান কৌশলে সম্পত্তি লিখে নিয়েছে। এ নিয়ে পরিবারটিতে বিরোধ ছিলো। সেনাবাহিনী দায়িত্ব দিয়েছেন কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য। 

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৪,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit