শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

মমতার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মাঠে নামবেন বিজেপির নেতা-কর্মীরা।

এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে বিজেপি। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রতিবাদে পথে নামছেন। এই ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে দুপুর ৩টায় মৌলালি থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেতা-কর্মীরা। বিরোধীদের সমালোচনার মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

এদিকে ‌‌‘রাম-বাম’ চক্রান্তের অভিযোগ তুলে শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সব ওয়ার্ড ও ব্লকে মিটিং, মিছিল কর্মসূচি নিয়েছে শাসক দল। রোববারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit