বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

বাকৃবিতে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণ ভেঙে ফেলল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণভাবে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ৫ আগস্ট চত্বরটির উপর আংশিক ভাঙচুর চালিয়ে বঙ্গবন্ধুর নাম ও প্রতিকৃতি তুলে ফেলা হয়েছিলে। বুধবার গভীর রাতে বুলডোজার দিয়ে পুরো চত্বরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাকৃবির প্রত্যেক শিক্ষার্থীর বঙ্গবন্ধু চত্বরটি আবেগ, অনুভূতি এবং স্মৃতিতে ঘেরা। এ জায়গাটি এভাবে দেখতে হবে তা কখনো ভাবিনি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চিফ মো. নাজমুল ইসলাম বলেন, ভাঙচুরের বিষয়টি আমাদের কেউ বরতে পারে না। ক্যাম্পাসে ২-৩ দিন ধরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাকর্মীরা বিষয়টা জানে না। ঘটনাস্থলের আশপাশে কোনো গার্ড ছিল না। কিছুদিন আগে সিসিটিভি ক্যামেরা ভেঙে পড়ে আছে। ক্যামেরাগুলো মেরামত করা হয়নি। 

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে সরকারি চাকরিতে কৃষিবিদদের মর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণি করার ঘোষণা দেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয় চত্বরটি। বঙ্গবন্ধু স্মৃতি চত্বরটি কৃষিবিদদের কাছে গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit