শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রবদবল। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সদর দপ্তরে সাত রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ১২ কর্মকর্তাকে ফেরানো হচ্ছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশ অনুযায়ী মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে দেশে ফেরানো হচ্ছে।

এ ছাড়া ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদ দেশ ফেরানো হচ্ছে।

আদেশে এসব রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ কর্মকর্তাদের অবিলম্বে আসার কথা বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit