শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

রাশিয়ার চার বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার চারটি বিমান ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। বুধবার (১৪ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রশংসা করেছেন।

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ভোরোনেজ, কুরস্ক ও নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক ও বাল্টিমোর বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

কিয়েভের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইউক্রেনে বিমান হামলার সক্ষমতা কমানোর লক্ষ্যেই মস্কোর বিমান ঘাঁটিগুলোর ওপর হামলা চালানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করছে ইউক্রেন।

রাশিয়ার বিমান ঘাঁটিতে সঠিক, সময়োপযোগী, ও কার্যকর হামলার জন্য জেলেনস্কি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনের ড্রোন নিখুঁতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

জেলেনস্কি বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি ও লুব্রিকেন্ট ও অস্ত্রের গুদাম। হামলার ফলাফল দৃশ্যমান হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit