শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি আগ্রাসনের বন্ধের দাবিতে চলতি বছরের এপ্রিলে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে শিক্ষার্থী বিক্ষোভ শুরু হয়। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দেখাদেখি যুক্তরাষ্ট্রজুড়ে বহু বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ।

এপ্রিলের শেষের দিকে উত্তেজনা আরও বেড়ে যায়। কারণ পুলিশ এবার ক্যাম্পাসে অভিযান চালায়। একাডেমিক ভবন হ্যামিল্টন হলে প্রবেশ করে এবং সেখানে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সবাইকে সরিয়ে দেয়া হয়। এছাড়া প্রায় ৩০০ জনকে গ্রেফতার করে। এরপর প্রেসিডেন্টের পদত্যাগের দাবি আরও জোরালো হয়। প্রায় চার মাস পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট শফিক। বিশ্ববিদ্যালয়ের স্টাফ ও শিক্ষার্থীদের বরাবর লেখা এক চিঠিতে তিনি বলেছেন, 

এই সময়কালটি আমার পরিবারের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে, যেমনটা প্রভাব ফেলেছে আমাদের সমাজের অন্যদের ওপরও। এটা একটা অশান্তির সময়ও যেখানে আমাদের সমাজের ভিন্ন ভিন্ন মতামত অতিক্রম করাও কঠিন ছিল। শফিক বলেন, ‘আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহুর্তে আমার সরে যাওয়া কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে সামনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সক্ষম করে তুলবে।

 শফিকের পদত্যাগকে কিছু বিক্ষোভকারী স্বাগত জানিয়েছে। যারা তাকে ইহুদি-বিদ্বেষকে বিকাশের সুযোগ দেয়ার জন্য অভিযুক্ত করেছিল তাদের কেউ কেউও এই পদত্যাগ স্বাগত জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ট্রাস্টিরা জানিয়েছেন, ক্যাটরিনা আর্মস্ট্রং কলাম্বিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমানে কলাম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit