শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি: উপদেষ্টা নাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সাজিদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। সাজিদ দেশের জন্য জীবন দিয়েছেন। আজ থেকে তার পরিবারের সব দায়িত্ব আমি নিলাম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকডি গ্রামে সাজিদের জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে গুলি করে হত্যা করেছে- তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ ঢাকায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন। পরে ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit