শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

মানুষের প্রাইভেসি বিনষ্ট হয় এমন কোনোকিছুই সমর্থন করি না: সমন্বয়ক রিফাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় মানুষের মোবাবাইলফোন অনুসন্ধান করে হেনস্তার বিষয়ে বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলতে চায়, মানুষের প্রাইভেসি বিনষ্ট হয় এমন কোনোকিছুই আমরা সমর্থন করি না। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রিফাত জানান, এমন কাজ পুরোনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুনভাবে ডেকে আনছে। তাই ফোন অনুসন্ধানসহ নাগরিকের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয় এমন কিছুই করবেন না। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে ‘মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা’ নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই সকলকে আহ্বান করা যাচ্ছে, সারাদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন এবং স্বাভাবিক জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয় তা নিশ্চিতে রাজপথে থাকুন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit