শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ড. ইউনূসকে চিঠি, কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৪ আগস্ট) লেখা ওই চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার (ড. মুহাম্মদ ইউনূস) নিয়োগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসের এমন একটি মুহূর্তে আপনার নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্টারমার আরও বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন এবং মূল্যবোধের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসিকতার প্রতি সম্মান জানাই, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছিল। চিঠিতে ড. ইউনূসের উদ্দেশে কিয়ার স্টারমার লিখেছেন, 

ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে আগ্রহী, যেহেতু আপনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি, আইনশৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য কাজ করছেন। অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ শুরু করায়, ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit