শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দুর্নীতি খতিয়ে দেখে ওয়াসার তাকসিমের বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় বাড়তে থাকে তার মেয়াদ। সবশেষ গতবছরের আগস্টে সপ্তমবারের মতো একই পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। আর এক যুগেরও বেশি সময় ওয়াসার এমডি হিসেবে দুর্নীতি, অনিয়মের এক স্বর্গরাজ্য গড়ে তোলেন তাকসিম।

চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আর অফিসে আসেননি। বৃহস্পতিবার এক আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ বিষয়ে স্থানীয় উপদেষ্টা বলেন, ‘তাকসিম এ খান ১২ বছর ধরে একটার পর একটা চুক্তি নবায়ন করে আসছিলেন। চুক্তি এবার বাতিল করা হয়েছে। তাকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখা হবে। যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে।’

সবাই আইন অনুযায়ী কাজ করলে দুর্নীতিতে বড় বাধা আসবে জানিয়ে হাসান আরিফ বলেন, ‘এতোদিনের জঞ্জাল এক-দুদিনে সাফ  হবে না। পরিষ্কার করতে একটু সময় লাগবে। আমাদের টাস্ক অনেক বড়।’এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অনুপস্থিত থাকায়, জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেয়ার কথা জানান স্থানীয় উপদেষ্টা। সিটি করপোরেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দেয়ার কথা জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit