স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। তার আগে অনুশীলনে হাঁটুতে চোট পান কামাভিঙ্গা। পরীক্ষার পর দেখা গেছে, বাম হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন কামাভিঙ্গা।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, দীর্ঘ দিনের জন্য ছিটকে গেছেন কামাভিঙ্গা। তবে কতদিনের জন্য তিনি ছিটকে গেছেন তা জানানো হয়নি। পরে স্প্যানিশ কিছু সংবাদমাধ্যম জানায়, সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
গত মৌসুমেও ইনজুরি আক্রান্ত দল নিয়েই লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল রিয়াল। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিনিয়ে মোট ৪৬ ম্যাচ জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।
আগামী রোববার (১৮ আগস্ট) রিয়াল মাদ্রিদ মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। তার আগে সুপার কাপের শিরোপা ঘরে তুলল ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২৮