শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সাজিদরা জাতীয় বীর, তাদের আত্মত্যাগ জাতি ভুলবেনা: নাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাযায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ হাসান বলেন, সাজিদদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পাইছি। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। এ কারণেই সাজিদরা আজ জাতীয় বীর।

নাহিদ হাসান আরও বলেন, আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit