বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

একাদশে ভর্তির সময় বাড়ল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ, যা চলবে আগামী ১৮ আগস্ট রাত ১০টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষরা সময় বাড়ানোর আবেদন করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কবে ক্লাস শুরু হবে, তা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।

২১ আগস্ট এ ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২২-২৪ আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫ আগস্ট কলেজে চূড়ান্ত ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলো এবং একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে রয়েছে। সেই নির্দেশিকা মেনে আবেদন করতে বলা হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হলো।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। তবে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। 

সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit