শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

মোদির আশা বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

বুধবার নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া প্রায় দেড়ঘণ্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে তার আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ। খবর এনডিটিভির।

ভাষণে ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেন তিনি।  

নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।  সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনীতিক এবং হিন্দু ধর্মালম্বীদের বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে।  

যদিও অনেকের দাবি, কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এসব ঘটনা ঘটেছে। এর পেছনে ধর্মীয় কারণ নেই। ভারতের শাসকদল বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে বাংলাদেশ পরিস্থিতি ঘোলাটে করছে বলেও অভিযোগ রয়েছে।  

এর আগে  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভকামনা জানানোর বার্তায়ও মোদি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন।

চলমান অবস্থায় বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃত্ব সব ধরণের সহিংসতা থেকে নেতাকর্মীদের সতর্ক করে আসছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit