শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ  মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

নাম মুখে না নিয়ে আরজি কর ইস্যুতে যে বার্তা দিলেন মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা এখন ‘টক অব দ্য কাউন্ট্রি’। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গজুড়ে নজিরবিহীন বিক্ষোভ চলছে।  

এতে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরের মানুষ। চলমান এই ঘটনা স্পর্শ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। সরাসরি আরজি কর হাসপাতাল বা কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নাম না নিয়েও বুধবার দেশব্যাপী প্রতিবাদের বিষয়ে কথা বলেছেন মোদি।

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে বক্তব্যে মোদি বলেন, ‘আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি।’

নারীদের উপর নির্যাতনের ঘটনায় মোদি রাজ্যসরকারগুলো কঠোর হতে বার্তা দিয়েছেন। তার মতে, এমন শাস্তি হোক যেটা প্রচারের পর নারীদের উপর অত্যাচার করতে মানুষ ভয় পায়।

মোদি বলেন, ‘উন্নয়নে নারীদের অংশীদারিত্ব রয়েছে। একই সঙ্গে খারাপ খবরও রয়েছে। নারীদের উপর অত্যাচার হচ্ছে। রাজ্য সরকারগুলোর কাছে আর্জি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার। দোষীদের দ্রুত শাস্তি হওয়া উচিত। এই ধরনের অপরাধে যাদের সাজা হচ্ছে তাদের খবর প্রচার করা হোক, যাতে নারীদের উপর অত্যাচার করতে ভয় পায়। এই ভয় তৈরি করা দরকার।’

চলমান ঘটনার দিকে ইঙ্গিত করে ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যারা নারীদের উপর অপরাধ সংঘটিত করছেন, তাদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন’।

উল্লেখ্য, গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক নারী চিকিৎসকের দেহ। খুন ও ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে শামিল হন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা।  

পরে সেই আন্দোলনে যোগ দেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের অন্য চিকিৎসকেরা। তবে সেই আন্দোলন এখন শুধু চিকিৎসকের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে এখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। সামাজিকমাধ্যমে এ নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের কঠোর সমালোচনা করছে অনেকে।
 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit