শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট হবে দর্শকশূন্য স্টেডিয়ামে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা পাকিস্তানে। সেই টুর্নামেন্টকে সামনে স্টেডিয়ামগুলোকে সংস্কার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামও সংস্কার করা হচ্ছে। 

৩০ আগস্ট করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে সেই ম্যাচে করাচির মাঠে থাকবে না কোনও দর্শক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, পিসিবি মূলত চাইছে তাদের সাতটি হোম টেস্ট, ওয়ানডে ও ঘরোয়া ক্রিকেট ভেন্যু করাচি, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে ভাগ ভাগ করে আয়োজন করতে।
 
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি মুলতানে সরিয়ে নেওয়ার সুযোগ ছিল, তবে সেখানে ৭ অক্টোবর পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট মাঠে গড়াবে। তবে করাচি স্টেডিয়াম আগে থেকেই ঠিক করে রাখায় হোটেল, ফ্লাইট ও নিরাপত্তাসহ সবকিছুই বদলাতে হতো যদি ভেন্যু পরিবর্তন করা হতো। 
 
এদিকে ১৫ অক্টোবর থেকে করাচিতে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্যও ভেন্যু পরিবর্তন করছে না পিসিবি। তার আগেই স্টেডিয়াম সংস্কার হয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। পিসিবি জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্টের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া কঠিন সিদ্ধান্ত ছিল।
 
এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সমর্থকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। সবকিছুর বিবেচনায় এনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, খালি স্টেডিয়ামে এই টেস্ট আয়োজন করাই নিরাপদ হবে।’ সবশেষ ২০২০ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সে সময় করোনা মহামারীর কারণে সফরটি সংক্ষিপ্ত করা হয়েছিল।  

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit