রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩৫ Time View

শিমুল দেব,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনার নিদের্শে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা সকল হত্যাকান্ডের তদন্ত করে শেখ হাসিনার বিচারের দাবি জানান।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit