বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি জানা গেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষের পর দম ফেলার ফুরসৎ নেই বাংলাদেশ দলের। প্রস্তুতি নিতে হবে ভারত সফরের জন্য। সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের বিপক্ষে এই দুই সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। চেন্নাইয়ে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। টেস্ট দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাপনের খোঁজ নেই সুজনের কাছেও টেস্ট সিরিজের পর কুড়ি ওভারের ফরম্যাটে মনোযোগী হবে দুই দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ৬ অক্টোবর গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। একই বিবৃতিতে বিসিসিআই ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিও ঘোষণা করেছে।

ওই সিরিজটিও হবে ভারতের মাটিতে। ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৫ ও ২৮ জানুয়ারি এবং ২, ৬ ফেব্রুয়ারি। পরবর্তীতে দুই দল ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit