রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

পাবিপ্রবিতে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা, ছাত্রলীগের রুমে বিপুল অস্ত্রশস্ত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পাবিপ্রবির রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি অফিস আদেশে রাজনীতি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিদের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ ঘোষণা করা হলো অর্থাৎ রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ম্যাডাম (উপাচার্য) রিজেন্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে উনার সোশ্যাল অ্যাক্ট আছে সেই ক্ষমতা বলে ক্যাম্পাস রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছেন। জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিন দুপুরে হলে ছাত্রলীগ নেতাদের নিয়ন্ত্রিত বিভিন্ন রুম থেকে পিস্তল, ছোট বড় ছুরি, হাঁসুয়া, রামদা, রড, জিআই পাইপ, লাঠি, মদের বোতল, ফেনসিডিল, কনডমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের প্রভোস্ট ড. আমিরুল ইসলাম বলেন, গত পরশুদিন আমরা অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিলাম। এরপর অনেকেই রুম খালি করে ছেড়ে চলে গেছেন কিন্তু ছাত্রলীগের নেতাদের রুমগুলো বন্ধ ছিল। আজকে সেই সব রুমের তালা ভেঙে তল্লাশি করা হলে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit