শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও শেখ হাসিনা’র ফাঁসীর দাবিতে পৌর বিএনপির মাটিরাঙ্গায় বিক্ষোভ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর বিএনপির আয়োজনে  উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাসিনার দালাল দাবি করে তার পদত্যাগ এবং মানবতাবিরোধী ট্রাইবুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এবং আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা। পরে সমাবেশে দাবি মানা না হলে আবারও রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, উপজেলা বিএনপির  সহ-সভাপতি তাজুল ইসলাম,  পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী,পৌর বিএনপির  সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ রাব্বি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান রানা সহ পৌর বিএনপির সহযোগি সংগঠনের নেতাকর্মীরা   উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে শক্তি যোগাতে তিনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এতে ছাত্র-জনতার অভ্যুন্থানকে খাটো করা হয়েছে। এজন্য তাকে পদত্যাগ করতে হবে। এসময় বক্তারা আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার ফাঁসির দাবি জানান।

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit