শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের সাথে অসদাচরণের দায়ে সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এরপর তাকে বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) দায়িত্ব দেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে রতন কুমারকে সাময়িক বরখাস্ত না করে শুধু বদলি করার সিদ্ধান্ত নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
  
জানা যায়, গত রবিবার হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কয়েকজন সেবা প্রত্যাশী স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী ও রোগীর স্বজনরা সোমবার দুপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. রতন কুমারের কাছে অত্যন্ত ভদ্রভাবে মৌখিক অভিযোগ করেন এবং একই সাথে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অনুমতি চান। এতেই তেলেবেগুনে জ্বলে উঠেন রতন কুমার রায়। সহকর্মীদের সামনে অভিযোগকারীদের গালিগালাজ ও অশ্লীল আচরণ করতে থাকেন। একপর্যায়ে সহকর্মীদের সামনেই নিজের প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের উদ্দেশে হম্বিতম্বি করতে থাকেন। তার অশ্লীল আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরদিন মঙ্গলবার শিক্ষার্থীরা বিষয়টি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করেন।
 
বদলির বিষয়টি নিশ্চিত করে তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, উৎপীড়ন কথাবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা গত দু’দিন থেকে চিকিৎসকদের ঘুম হারাম করে রেখেছেন। এতে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। যে কারনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ কারণে আমাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit