রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ঢাকায় কার্যক্রম শুরুর বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের নতুন সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : সীমিত পরিসরে ফের কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত পৃথক বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পেলে তবেই আইভিএসিতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।

এদিকে কার্যক্রম সীমিত পরিসরে হওয়ায় ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাতে এক বিজ্ঞপ্তিতে আইভিএসি জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ থাকবে।

এ সময় কারণ হিসেবে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে সব আইভিএসি।

 কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit