মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

দুর্গাপুরে আওয়ামীলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশে চলমান আওয়ামী লীগ ও তাদের দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দুর্নীতি ও নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পৌর বিএনপি‘র নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে পৌরশহরের কাচারীমোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্র হত্যাকারী খুনি হাসিনার দালালরা হুশিয়ার সাবধান, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘হই হই রই রই শেখ হাসিনা গেলি কই’, এসব শ্লোগান দিয়ে উত্তাল করে তোলে দুর্গাপুর পৌরশহর।

শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট সারা বাংলাদেশের ছাত্র সমাজ স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। এখন শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে কলকাঠি নাড়াচ্ছেন। দিল্লিতে বসে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বাংলাদেশের ছাত্র সমাজ যেমন বিজয় অর্জন করতে পারে, তেমনি অর্জিত বিজয়কে রক্ষাও করতে পারবে। আর কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বাংলার ছাত্র সমাজ প্রস্তত রয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ বলেন, এত প্রাণের বিনিময়ে শিক্ষার্থীদের এ বিজয় ভারতে বসে বিনষ্ট করার চেষ্টা করছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা। শিক্ষার্থীরা যদি বিজয় অর্জন করতে পারে তেমনি অর্জিত বিজয়কে রক্ষাও করতে পারে। শিক্ষার্থীদের এ বিজয়কে কোনো শক্তি বিনষ্ট করতে চাইলে তার সঠিক জবাব দেয়া দেবে। গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপি’র সদস্য সচিব হারেজ গনি, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, যুবদলের যুগ্ম আহ্বায়ক কমল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থী শেখ সাব্বির, রহমান আতিক, রকিবুল ইসলাম, মনিম রহমান, মাহি, অনিক ও সালমান বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit