বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

 নোয়াখালীতে চার জোনে গ্যাসের সন্ধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীর ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ নং কূপের খনন শেষে চারটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে।সোমবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে।
বাপেক্স সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে নতুন গ্যাসকূপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খননকাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন দেওয়া হয়।
প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ দুই শতাধিক ব্যক্তি এই খননকাজের সঙ্গে যুক্ত আছেন।  

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit