ডেস্ক নিউজ : সোমবার (১২ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও মবলা হয়, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেবো না।
বিবৃতিতে হেফাজতের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে বলা হয়, রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে, সেগুলো ১৫ আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ঈমানি দায়িত্ব পালন করুন। দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সব শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:০৩