শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পাবনায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন বিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান

আর কে আকাশ পাবনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬৯ Time View

আর কে আকাশ পাবনা প্রতিনিধি : পাবনায় কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। টানা কয়েকদিনের কর্মবিরতির পর গতকাল সোমবার ডিউটিতে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যসহ সবখানে।

ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও রাস্তায় শৃঙ্খলা ফিরাতে পাবনার পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেছে। পুলিশ, রাজনীতিবীদ ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো আস্থার সংকট না হয় এবং পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে বিএনপির ও ড্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের মধ্যে হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আজকে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের ফুল উপহার দেওয়ায় আমরা খুশি হয়েছি। পাবনায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পুলিশ সদস্যরাও বরাবরই সহনশীল আচরণ করেছে। ভবিষ্যতেও সবাইকে আস্থায় নিয়ে পাবনা সদর থানার পুলিশ কাজ করে যেতে চায়।

এসময় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম কাজী বনি, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক কায়সার জামিল, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক শাওন খান, সাব্বিরুল ইসলাম ছোট, প্রচার দলের শাকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit