শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

জুলাইয়ের সেরা ক্রিকেটার আটকিনসন ও আত্তাপাতু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে আগমন গাস আটকিনসনের। লর্ডসের এই টেস্টটি ইংল্যান্ড কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট হলেও আলাদাভাবে নজর কেড়েছেন আটকিনসন। নিজের প্রথম টেস্টেই নিয়েছেন ১২ উইকেট। সিরিজে পরের দুই টেস্টে নিয়েছেন আরও ১০ উইকেট। নিজের প্রথম টেস্ট সিরিজে সিরিজসেরা পারফর্মের পর এবার আইসিসির চলতি বছরের জুলাইয়ের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটাও জিতলেন এই ২৬ বছর বয়সী পেসার।

এদিকে মেয়েদের বিভাগে পুরষ্কারটা পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু। মেয়েদের এশিয়া কাপের সবশেষ আসরে তার নেতৃত্বেই টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতেছে লঙ্কান মেয়েরা। সেখানে ৩০৪ রান ছাড়াও তিনটি উইকেট নেন আত্তাপাত্তু। হন আসর সেরা ক্রিকেটার। এবার জিতলেন আইসিসির মাস সেরার পুরস্কারটাও।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit