শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ছাত্র হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে বিএনপির পরামর্শ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেও ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 সোমবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ২৫ দপ্তরের সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস

পরে বিএনপি মহাসচিব বলেন, মতবিনিময়ের জন্য আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতামত দিয়েছি। ওনারা ওনাদের কর্মকাণ্ড শেয়ার করেছেন। ওনাদের সহযোগিতা করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit