শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।

আজ সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। প্রায় এক যুগ ধরে তিনি শিল্পকলার মহাপরিচালকের পদে ছিলেন।

সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, উনি পদত্যাগপত্র দিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালের ২৯ মার্চ তার মেয়াদ সপ্তমবারের জন্য বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারো নেই।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পরদিন মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দফতরসহ অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। বিক্ষোভ ও দাবির মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালক লাকী আর তার দফতরে আসেননি। অবশেষে আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit