বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

আন্দোলনের মুখে ডুয়েটের ভিসি-রেজিস্ট্রারসহ ৪ জনের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এ ছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম, যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান। তবে এখনো পদত্যাগ করেননি প্রো-ভিসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুয়েটের সদ্য পদত্যাগ করা রেজিস্ট্রার ড. হিমাংশু ভৌমিক। 

হিমাংশু ভোমিক বলেন, ছাত্রদের অন্যান্য দাবি প্রশাসনিক সিদ্ধান্ত। সেটি এই মুহূর্তে সম্ভব নয়। ছাত্রদের অনেক দাবির সঙ্গে আমরা একমত। 
সোমবার সকাল থেকে ৪ দফা দাবি আদায়ে ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ও রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে— ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ; যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মোস্তাফিজুর রহমানের অপসারণ; ইস্কন, হিজবুত তাহরিরসহ সব ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা; সর্বশেষ সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের চাকরি থেকে অপসারণ। 

এ বিষয়ে ডুয়েট সাংবাদিক সমিতির সদস্য আসিফ ইকবাল বলেন, আমরা ভিসির পদত্যাগপত্র হাতে পেয়েছি। প্রো-ভিসি, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক পদত্যাগের কথা মৌখিকভাবে জানিয়েছেন, তবে এখনো লিখিত পদত্যাগপত্র হাতে পাইনি। আমাদের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশে ফিরব না।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit