রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ কর্মকর্তার পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

সোমবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।

এর আগে, গত বুধবার (৭ আগস্ট) প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। তারপর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন।

এরপর বৃহস্পতিবার আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। ওইদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। 

অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দেন।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit