শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দুর্নীতির মামলায় খালাস পেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন। এরআগে, গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ জুন অভিযোগ গঠন করেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারের জন্য আজ আদালতে আবেদন করে দুদক। বিচারক মো. রবিউল আলম আবেদন গ্রহণ করেন।
  
এর আগে, গত বুধবার (৭ আগস্ট) শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের ছয় মাসের বিনাশ্রম সাজার রায় বাতিল করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। রায়ে আরও চার জনের সাজা বাতিল করা হয়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit