শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

প্রাক্তন নাগার বাগদানের পরই বিয়ের প্রস্তাব পেলেন সামান্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : প্রায় তিন বছর হতে চললো নাগা চৈতন্য ও সামান্থা রুথের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরইমধ্যে বিচ্ছেদের শোক ভুলে অভিনেতা নাগা বাগদান সারেন অভিনেত্রী সবিতা ধুলিপাড়ার সঙ্গে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) নাগা চৈতন্য বাগদান সারার মাত্র একদিন পেরোতেই নেটপাড়ায় এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন সামান্থাকে।
 

সামান্থাকে বিয়ের প্রস্তাব দেয়া সে ভক্ত ( বামে)। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৯ আগস্ট ইন্টারনেটে একটি ভিডিওর মাধ্যমে সামান্থার এক ভক্ত অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন।

 
ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ নিয়ে এক ভক্ত সামান্থার ঘরে পৌঁছায়। হায়দরাবাদের বাড়ির জিমে ঢুকে সামান্থাকে বলেন, সামান্থার তুমি চিন্তা করো না আমি রয়েছি তোমার জন্য। যদি সারা পৃথিবীর সামান্থার বিপক্ষেও যায়, আমি সেই পৃথিবীর বিপক্ষে যাব।
  

নাগা চৈতন্যর বিয়ের পর পুরানো অতীত সামনে এলো নতুন করে। ছবি: সংগৃহীত

 

পুরো ভিডিও সফটওয়ারের কারসাজি হলেও এমনভাবে তৈরি করা হয়েছে যে, দেখে সত্যি বলে মনে হবে নেটিজেনদের। তবে প্রিয় অভিনেত্রীকে নিজের মনের কথা জানাতে এমন ভিডিও তৈরি করা ভক্তকে মনে ধরেছে সামান্থার। তাই ওই ভিডিওতে অভিনেত্রী সামান্থা মজা করে মন্তব্য লেখেন, আমি তো জিমটা দেখে মোটামুটি রাজি হয়েও গিয়েছিলাম।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন নাগা ও সামান্থা। ২০২১ সালে তারা বিচ্ছেদ ঘটান জীবনে। শোনা যায়, ৮ আগস্ট নাগা চৈতন্যকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সামান্থা। তাই এ ৮ আগস্টই দ্বিতীয়বার বিয়ের জন্য বাগদান পর্ব সেরেছেন অভিনেতা।

নাগার এমন সিদ্ধান্তে নেটিজেনরা বলছেন, সামান্থার ওপর প্রতিশোধ নিতেই সোশ্যাল মিডিয়া থেকে সামান্থার সব ছবি মুছে দিয়ে ৮ আগস্টই ফের বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করতে চেয়েছেন এই নায়ক।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit