বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

চাকরি ফিরে পেলেন জবির ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমদকে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে চাকরিতে পুর্নবহাল করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমদের আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুর্নবহাল করা হলো। 

উল্লেখ্য, ২০১৬ সালে নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেছিলেন। এই পদে আবেদনের শর্তানুসারে তার জমা দেয়া দুটি আর্টিকেলের বিষয়ে অভিযোগ তুলে ২০১৮ সালের ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অপরসারণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ দেওয়া হয়নি এই শিক্ষককে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উত্থাপন করা হয়নি।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন বলেন, আমার আরও এক বছর আগে যোগদান করার কথা ছিল কিন্তু সেটা কেন হয়নি জানি না। আমার সাথে এখানে বৈষম্য করা হয়েছে। আজ থেকে যেহেতু আমার চাকরি পুনরায় বহাল করা হয়েছে সেহেতু আমি সিন্ডিকেটে আমার সকল সম্মানি এবং প্রাপ্য বিষয়ের জন্য আবেদন করবো।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit