শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সাকিবকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানের থাকা নিয়ে ছিল শঙ্কা। তবে সাকিবকে নিয়েই শেষ পর্যন্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক আলোচনা-সমালোচনার ঝড় পেরিয়ে দলে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ (রবিবার) দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাজমুল শান্তর নেতৃত্বে ১৬ সদস্যের দলে দীর্ঘদিন পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে ছিলেন না তিনি।

দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সাকিবের টেস্ট দলে থাকা, না থাকা নিয়ে হচ্ছিল তুমুল আলোচনা। শেষ পর্যন্ত এই তারকা ক্রিকেটারকে রেখেই ঘোষণা করা হয়েছে দল। যদিও দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন না তিনি। দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।

১৩ আগস্ট বাংলাদেশ দল পৌঁছাবে লাহোরে। সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিন অনুশীলনের পর প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেও তিন দিন অনুশীলন করবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে প্রথম টেস্টটি শুরু আগামী ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৩০ আগস্ট করাচিতে। উল্লেখ্য যে, এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তান সফরে বাংলাদেশ স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit