শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কো যাবেন মাহমুদ আব্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ঘোষণা করেছেন আব্বাস সোমবার মস্কো যাবেন এবং মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করবেন। বুধবার তিনি মস্কো ছাড়বেন। 

ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, দুই নেতা গাজায় ইসরাইলি যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। নোফাল বলেন, তারা বৈঠকে গাজায় যুদ্ধবিরতিতে রাশিয়ার ভূমিকা এবং কী পদক্ষেপ নেয়া যেতে পারে সে সম্পর্কে কথা বলবেন।
 
রাষ্ট্রদূত বলেন, আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়া এমন একটি দেশ যা আমাদের অনেক কাছের। আমাদের একে অপরের সাথে পরামর্শ করা খুব প্রয়োজন। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাশিয়ার বেশ কয়েকটি বিবৃতি দেয়ার পর এই সফরের সিদ্ধান্ত নিলেন মাহমুদ আব্বাস।

এর আগে গাজায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সময়, নেবেনজিয়া জোর দিয়েছিলেন ওয়াশিংটনের উচিত ঘাট নির্মাণের পরিবর্তে ইসরাইল যাতে অবরোধ তুলে নেয় এবং প্রয়োজনীয় ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি পায় সে বিষয়ে জোর দেয়া। 
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit