শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিসিবি সভাপতিকে নিয়ে যা বলছেন নতুন ক্রীড়া উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের রাজনৈতিক বাস্তবতা এখন বদলে গেছে। দীর্ঘদিন পর ক্ষমতার বাইরে আওয়ামী লীগ।এই বদলের হাওয়া লেগেছে সব জায়গাতেই। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশিরভাগ পরিচালকই এখন আড়ালে আছেন।  

বিসিবির সভাপতি ও সদ্য বিলুপ্ত সংসদের সদস্য নাজমুল হাসান পাপনেরও খোঁজ নেই। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে আছেন তিনি। শিগগিরই তার ফেরার সম্ভাবনাও নেই। এই অবস্থায় বিসিবির কী হবে, এ নিয়ে আলোচনা আছে।  

এর মধ্যেই বিসিবির কয়েকজন পরিচালক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন। বিসিবির ভবিষ্যৎ কী হবে, এ নিয়ে আলাপ হয়েছে। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ হলে আইসিসির নিষেধাজ্ঞার সম্ভাবনা আছে।  

এ নিয়ে আসিফ বলেন, ‘আমাদের যে কাজগুলো চলমান আছে, সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদেরকে পরামর্শ দেওয়া ও নিতে পারব। ’

‘বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার, সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি না সেই বিষয়টিও দেখতে বলেছি। ’

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit