সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দাবির মুখে পদত্যাগ করলেন কুবি ভিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন। এর আগে শিক্ষার্থীরা রোববারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন।

আজ রোববার (১১ আগস্ট) সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির।  

গণমাধ্যমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাকে ভিসি স্যারের পদত্যাগপত্র মেইল করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন স্বাক্ষরিত চিঠিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে এই পত্রের মাধ্যমে পদত্যাগপত্র পেশ করিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনা করছি। পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে বাধিত করিবেন।’

তিনি আরও বলেন, ‘আমি ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। যোগদানের পর আমি আমার অভিজ্ঞতা, সততা, নৈতিকতা, দক্ষতা ও আইন মেনে কিভাবে বিশ্ববিদ্যালয়কে একটি লিডিং ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করি। এজন্য প্রথমেই আমি উদ্ভাবনে নেতৃত্ব, সমাজের ক্ষমতায়ন, উন্নয়ন, মানব কল্যাণ, সম্প্রদায়ের সমৃদ্ধকরণ এবং টেকসই প্ল্যানেট গঠনের অঙ্গীকার নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভিশন তৈরি করি। এই ভিশন অর্জনের জন্য নিরলসভাবে কাজ করি এবং শিক্ষা, শিক্ষণ ও গবেষণার সংস্কৃতি ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রূপান্তর করার জন্য অনেক নতুন ধরনের স্কিম গ্রহণ করি।’

তবে তার বিরুদ্ধে অভিযোগের রয়েছে গত ২ বছরে বিতর্কিত নিয়োগ, যারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করেছেন তাদের নিয়ে নিজস্ব বলয় গঠন, আইন না মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, ঢাকার গেস্ট হাউস ব্যক্তিগতভাবে কুক্ষিগত করে রাখা, নিয়ম না মেনে গাড়ি ক্রয়, তথ্য গোপন করে উপাচার্য হওয়ার পাশাপাশি অতিরিক্ত বেতন ও ইনক্রিমেন্ট নেওয়া। 

এছাড়া গত ২৮ মার্চ হত্যা মামলার আসামিদের নিয়ে শিক্ষকদের উপর হামলা করেন। এসময় তিনি নিজেই একজন শিক্ষককে কনুই দিয়ে ঘুষি দেন। ঐদিনই শিক্ষক সমিতি ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। যা এখনও চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit